মেদহীন ফ্যাকাসে আস্তরণে ক্ষয়ে যাওয়া জীবন্ত কঙ্কাল ছুটে পালেপাল লক্ষ্য মোগাদিসু তপ্ত মাটিতে ঘষে বুক শরাহত নেকড়ের মতো
স্কালের গর্তে অন্তর্লীন মৃদূপ্রভা কাঠ-শুকনো চোখে কিসের স্বপন ! কেনো এই ছুটে চলা ? গ্রেনেড-গর্জন এমনকি মৃত্যুও উপেক্ষিত ক্ষুধার কাছে
সোমালিয়া, প্রিয় সোমালিয়া ! তোমার কঙ্কালসার সন্তানদের দেখে ফেটে যায় বুক; জলে ভিজে চোখ ! কিন্তু কিছুই করার নেই দিকে দিকে চলছে খুনিদের নগ্ন প্রতিযোগিতা... চার্চিলের গোপন যুদ্ধ... আর নিরন্ন মানুষের করুণ আকুতি মা এট্টু ফেন দাও
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।